হাদিসসমূহ
#5620
সুনানে নাসাই - Drinks
আমর ইবন যুরারা (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমর (রাঃ)-এর নিকট ছিলাম। তখন তাকে মাটির পাত্রের নবীয সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। এটা যখন শুনলাম, বিষয়টা আমার কাছে কঠিন মনে হল। তাই আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট গিয়ে তাঁকে বললামঃ ইবন উমর (রাঃ)-কে একটি কথা জিজ্ঞাসা করা হলে তিনি যে উত্তর দিলেন, তা আমার কাছে কঠিন মনে হচ্ছে। তিনি বললেন, সেটা কি? আমি বললামঃ তাঁকে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এই বলেছেন। তিনি বললেনঃ তিনি ঠিকই বলেছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। আমি বললামঃ 'জার' কী বস্তু? তিনি বললেনঃ মাটির তৈরি পাত্র।
اخبرنا عمرو بن زرارة، انبانا اسماعيل، عن ايوب، عن رجل، عن سعيد بن جبير، قال كنت عند ابن عمر فسيل عن نبيذ الجر، فقال حرمه رسول الله صلى الله عليه وسلم . وشق على لما سمعته فاتيت ابن عباس فقلت ان ابن عمر سيل عن شىء فجعلت اعظمه . قال ما هو قلت سيل عن نبيذ الجر . فقال صدق حرمه رسول الله صلى الله عليه وسلم . قلت وما الجر قال كل شىء صنع من مدر
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Drinks
- Hadith Index
- #5620
- Book Index
- 82
Grades
- Abu GhuddahSahih Lighairihi
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
