হাদিসসমূহ
#5603
সুনানে নাসাই - Drinks
সুওয়ায়দ (রহঃ) ... আবূ মূসা (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানে প্রেরণ করেন, তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! সেখানে বিভিন্ন ধরনের পানীয় পাওয়া যায়। আমি কোন প্রকার পানীয় পান করবো এবং কোন প্রকার বর্জন করবো? তিনি বললেনঃ সেখানে কোন প্রকার পানীয় পাওয়া যায়? আমি বললামঃ 'বিত' এবং 'মিযর'। তিনি বললেনঃ তা কি দিয়ে তৈরি হয়? আমি বললামঃ বিত মধু দ্বারা তৈরি হয় এবং মিযর ভুট্টার দ্বারা। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে শরাবে মাদকতা রয়েছে তা পান করবে না। কেননা আমি প্রত্যেক মাদকতাপূর্ণ শরাবকে হারাম করেছি।
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Drinks
- Hadith Index
- #5603
- Book Index
- 65
Grades
- Abu GhuddahHasan Isnaad
- Al-AlbaniHasan Isnaad
- Zubair Ali ZaiHasan