হাদিসসমূহ
#5598
সুনানে নাসাই - Drinks
সুওয়ায়দ (রহঃ) ... আসওয়াদ ইবন শায়বান সাদুসী (রহঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি আতা (রহঃ) এর নিকট জিজ্ঞাসা করলোঃ আমরা বিভিন্ন সফরে যাই। তখন বাজারে নানা রকম পানীয় দেখি; কিন্তু ঐ পানীয় কোন পাত্রে বানানো হয়েছে, তা জানি না। আতা (রহঃ) বললেনঃ প্রত্যেক নেশাকরবস্তু হারাম। ঐ ব্যক্তি তার প্রশ্নের পুনরাবৃত্তি করল। তিনি বললেন, প্রত্যেক নেশাকর বস্তু হারাম। লোকটি আবারও সেই প্রশ্ন করল। তিনি বললেনঃ আমি তোমাকে যা বলেছি, তা-ই ঠিক।
اخبرنا سويد، قال انبانا عبد الله، قال انبانا الاسود بن شيبان السدوسي، قال سمعت عطاء، ساله رجل فقال انا نركب اسفارا فتبرز لنا الاشربة في الاسواق لا ندري اوعيتها . فقال كل مسكر حرام . فذهب يعيد فقال كل مسكر حرام . فذهب يعيد فقال هو ما اقول لك
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Drinks
- Hadith Index
- #5598
- Book Index
- 60
Grades
- Abu GhuddahSahih Isnaad Maqtu
- Al-AlbaniSahih Isnaad Maqtu
- Zubair Ali ZaiIsnaad Sahih
