হাদিসসমূহ
#5596
সুনানে নাসাই - Drinks
আহমাদ ইবন আবদুল্লাহ ইবন আলী (রহঃ) ... আবূ বুরদা (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং মু'আয (রাঃ)-কে ইয়ামনে পাঠান। মুআয (রাঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদেরকে এমন এক দেশে পাঠাচ্ছেন, যেখানকার অধিবাসীগণ নানারকমের পানীয় ব্যবহার করে থাকে। আমরা কী পান করবাে? তিনি বললেনঃ তোমরা পানীয় পান করবে কিন্তু ঐ পানীয় যাতে মাদকতা থাকে, তা পান করবে না।
اخبرنا احمد بن عبد الله بن علي، قال حدثنا عبد الرحمن، عن اسراييل، عن ابي اسحاق، عن ابي بردة، عن ابيه، قال بعثني رسول الله صلى الله عليه وسلم انا ومعاذ الى اليمن فقال معاذ انك تبعثنا الى ارض كثير شراب اهلها فما اشرب قال " اشرب ولا تشرب مسكرا
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Drinks
- Hadith Index
- #5596
- Book Index
- 58
Grades
- Abu GhuddahSahih Lighairihi
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
