হাদিসসমূহ
#5541
সুনানে নাসাই - Drinks
সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... সুলায়মান তায়মী (রহঃ) থেকে বর্ণিত, আনাস ইবন মালিক (রাঃ) তাদেরকে জানিয়েছেন যে, আমি আমার চাচাদের সাথে গােত্রের মধ্যে দাঁড়ান ছিলাম। আমি ছিলাম বয়সে তাদের সর্বকনিষ্ঠ। এমন সময় এক ব্যক্তি এসে বললোঃ খামর (মদ) হারাম হয়ে গেছে। আমি তখন তাদের মাঝে দাঁড়িয়ে তাদেরকে ফাযীখ নামক পানীয় পান করাচ্ছিলাম। তারা বললেনঃ এই পাত্র উলটে দাও, তখন আমি ঐ পাত্রগুলো উলটে দিলাম। এ সময় আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ ফাযীখ কি? তিনি বললেনঃ তা শুকনো এবং কাঁচা খেজুরের তৈরি পানীয়। আবু বকর ইবন আনাস (রহঃ) বললেন, তখন এটাই ছিল তাদের খামদর (মদ)। আনাস (রাঃ) তা শুনে আপত্তি করেন নি।
اخبرنا سويد بن نصر، قال انبانا عبد الله، - يعني ابن المبارك - عن سليمان التيمي، ان انس بن مالك، اخبرهم قال بينا انا قايم، على الحى وانا اصغرهم، سنا على عمومتي اذ جاء رجل فقال انها قد حرمت الخمر. وانا قايم عليهم اسقيهم من فضيخ لهم فقالوا اكفاها. فكفاتها فقلت لانس ما هو قال البسر والتمر. قال ابو بكر بن انس كانت خمرهم يوميذ فلم ينكر انس
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Drinks
- Hadith Index
- #5541
- Book Index
- 2
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
