হাদিসসমূহ
#5495
সুনানে নাসাই - Seeking Refuge with Allah
মূসা ইব্ন আবদুর রহমান (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসকল শব্দ দ্বারা আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেনঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি- আলস্য, চরম বার্ধক্য, কাপুরুষতা, কৃপণতা, গর্বের আপদ, দাজ্জালের ফিতনা এবং কবরের আযাব থেকে।
اخبرنا موسى بن عبد الرحمن، قال حدثنا حسين، عن زايدة، عن حميد، عن انس، قال كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ بهولاء الكلمات كان يقول " اللهم اني اعوذ بك من الكسل والهرم والجبن والبخل وسوء الكبر وفتنة الدجال وعذاب القبر
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Seeking Refuge with Allah
- Hadith Index
- #5495
- Book Index
- 68
Grades
- Abu GhuddahSahih Isnaad
- Al-AlbaniSahih Isnaad
- Zubair Ali ZaiSahih
