হাদিসসমূহ
#5437
সুনানে নাসাই - Seeking Refuge with Allah
মাহমূদ ইবন খালিদ (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি এক রাস্তায় রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সওয়ারীর রশি এক ঘাঁটি হতে টেনে নিচ্ছিলাম। এমন সময় তিনি বললেনঃ হে উকবা! তুমি সওয়ার হবে না? আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদার প্রতি লক্ষ্য করে তাঁর বাহনে আরোহণ সমীচীন মনে করলাম না। কিছুক্ষণ পর তিনি আবার বললেনঃ হে উকবা! তুমি কি সওয়ার হবে না? তখন আমি আশংকাবোধ করলাম যে, আদেশ অমান্য করার অপরাধ হয়ে যায় কিনা। সুতরাং তিনি অবতরণ করলা আমি সওয়ার হলাম। কিছুক্ষণ পরে আমি নীচে নামলাম, আর তিনি সওয়ার হলেন। এরপর তিনি বললেনঃ মানুষ যা তিলাওয়াত করে, এমন দু'টি উত্তম সূরা আমি কি তোমাকে শিক্ষা দিব না। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুটি সূরা - কুল আউযু বিরাব্বিল ফালাক ও সূরা নাস শিক্ষা দিলেন। এমন সময় নামাযের ইকামত বলা হলো এবং তিনি অগ্রসর হয়ে এ দু'টি সূরাই পড়লেন, পরে তিনি আমার নিকট দিয়ে যাওয়ার সময় বললেনঃ হে উকবা! কিরূপ মনে হলো? তুমি প্রত্যেক শয়ন ও জাগরণে এ সূরা দু'টি পাঠ করবে ।
اخبرني محمود بن خالد، قال حدثنا الوليد، قال حدثني ابن جابر، عن القاسم ابي عبد الرحمن، عن عقبة بن عامر، قال بينا اقود برسول الله صلى الله عليه وسلم في نقب من تلك النقاب اذ قال " الا تركب يا عقبة " . فاجللت رسول الله صلى الله عليه وسلم ان اركب مركب رسول الله صلى الله عليه وسلم ثم قال " الا تركب يا عقبة " . فاشفقت ان يكون معصية فنزل وركبت هنيهة ونزلت وركب رسول الله صلى الله عليه وسلم ثم قال " الا اعلمك سورتين من خير سورتين قرا بهما الناس " . فاقراني { قل اعوذ برب الفلق } و { قل اعوذ برب الناس } فاقيمت الصلاة فتقدم فقرا بهما ثم مر بي فقال " كيف رايت يا عقبة بن عامر اقرا بهما كلما نمت وقمت
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Seeking Refuge with Allah
- Hadith Index
- #5437
- Book Index
- 10
Grades
- Abu GhuddahHasan Isnaad
- Al-AlbaniHasan Isnaad
- Zubair Ali ZaiSahih
