হাদিসসমূহ
#5299
সুনানে নাসাই - Adornment
ইসহাক ইন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, উমর (রাঃ) একবার বের হয়ে দেখলেন, বাজারে ইস্তাব্রাক বা রেশমী জোড়া বিক্রি হচ্ছে। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি এটা ক্রয় করুন এবং জুমুআর দিন এবং আপনার নিকট বিদেশী প্রতিনিধিদল আসলে পরিধান করুন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা ঐ ব্যক্তিই পরবে, যার আখিরাতে কোন অংশ নেই। পরে এ রকম তিনজোড়া কাপড় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পেশ করা হলে তিনি একজোড়া উমর (রাঃ)-কে, একজোড়া আলী (রাঃ)-কে এবং একজোড়া উসামা (রাঃ)-কে দিলেন। তখন উমর (রাঃ) তাঁর নিকট এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি এর পূর্বে এ ব্যাপারে যা বলার তা বলেছিলেন, আর এখন এটা আমাকে দান করলেন? তিনি বললেনঃ তুমি তা বিক্রি করে নিজের প্রয়োজন পূর্ণ কর অথবা তা টুকরা করে তোমার মহিলাদের ওড়না বানিয়ে দাও।
اخبرنا اسحاق بن ابراهيم، قال انبانا عبد الله بن الحارث المخزومي، عن حنظلة بن ابي سفيان، عن سالم بن عبد الله، قال سمعت ابن عمر، يحدث ان عمر، خرج فراى حلة استبرق تباع في السوق فاتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله اشترها فالبسها يوم الجمعة وحين يقدم عليك الوفد . فقال رسول الله صلى الله عليه وسلم " انما يلبس هذا من لا خلاق له " . ثم اتي رسول الله صلى الله عليه وسلم بثلاث حلل منها فكسا عمر حلة وكسا عليا حلة وكسا اسامة حلة فاتاه فقال يا رسول الله قلت فيها ما قلت ثم بعثت الى . فقال " بعها واقض بها حاجتك او شققها خمرا بين نسايك
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Adornment
- Hadith Index
- #5299
- Book Index
- 260
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
