হাদিসসমূহ
#5245
সুনানে নাসাই - Adornment
কুতায়বা (রহঃ) ... হুমায়দ ইবন আব্দুর রহমান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মু'আবিয়া (রাঃ)-কে বলতে শুনেছি, তখন তিনি ছিলেন মদীনায় মিম্বরে। তিনি তাঁর আস্তিন হতে একগুচ্ছ চুল বের করে বললেনঃ হে মদীনাবাসী! তোমাদের আলিমগণ কোথায়? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে নিষেধ করতে শুনেছি। তিনি বলেছেনঃ বনী ইসরাঈলের মহিলারা যখন এরূপ পরচুলা লাগানো আরম্ভ করেছিল, তখন তারা ধ্বংস হয়েছিল।
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Adornment
- Hadith Index
- #5245
- Book Index
- 206
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon