হাদিসসমূহ
#5232
সুনানে নাসাই - Adornment
আলী ইবন হুসায়ন (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবয়ব ছিল মধ্যম ধরনের। তাঁর কাঁধের মধ্যবর্তী স্থান ছিল প্রশস্ত, তাঁর দাড়ি ছিল ঘন, যার উপরিভাগে রক্তিমাভা বিরাজ করতো। তাঁর মাথার চুল কানের লতি পর্যন্ত ছিল। আমি তাঁকে লাল জোড়া কাপড় পরতে দেখেছি। আমি কাউকে তাঁর চাইতে সুশ্রী ও সুন্দর দেখিনি।
اخبرنا علي بن الحسين، عن امية بن خالد، عن شعبة، عن ابي اسحاق، عن البراء، قال كان رسول الله صلى الله عليه وسلم رجلا مربوعا عريض ما بين المنكبين كث اللحية تعلوه حمرة جمته الى شحمتى اذنيه لقد رايته في حلة حمراء ما رايت احسن منه
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Adornment
- Hadith Index
- #5232
- Book Index
- 193
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
