হাদিসসমূহ
#5227
সুনানে নাসাই - Adornment
ইসহাক ইবন মানসূর (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন জাফর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর পরিবারকে শোক করার জন্য তিন দিনের সময় দিলেন। এরপর তিনি তাদের নিকট এসে বললেনঃ আমার ভাই-এর জন্য আজকের দিনের পর আর ক্রন্দন করো না। পরে তিনি বললেনঃ আমার ভ্রাতুস্পুত্রদেরকে আমার নিকট ডাক। তখন আমাদেরকে আনা হলো। আমাদেরকে পক্ষীছানার মত মনে হচ্ছিল। তিনি বললেনঃ নাপিত ডেকে আন। তিনি আমাদের মাথা মুড়াবার জন্য বললেন। (সংক্ষিপ্ত)
اخبرنا اسحاق بن منصور، قال انبانا وهب بن جرير، قال حدثنا ابي قال، سمعت محمد بن ابي يعقوب، يحدث { عن الحسن بن سعد، } عن عبد الله بن جعفر، قال امهل رسول الله صلى الله عليه وسلم ال جعفر ثلاثة ان ياتيهم ثم اتاهم فقال " لا تبكوا على اخي بعد اليوم " . ثم قال " ادعوا الى بني اخي " . فجيء بنا كانا افرخ فقال " ادعوا لي الحلاق " . فامر بحلق رءوسنا . مختصر
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Adornment
- Hadith Index
- #5227
- Book Index
- 188
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
