হাদিসসমূহ
#5223
সুনানে নাসাই - Adornment
আবু কুরায়ব মুহাম্মদ ইবন ‘আলা (রহঃ) ... আবুল আহ্ওয়াস (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসা ছিলাম, তখন তিনি জরাজীর্ণ কাপড় দেখলেন। তিনি বললেনঃ তোমার কি ধন-সম্পদ আছে? আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ্! সব ধরনের মাল রয়েছে। তিনি বললেনঃ আল্লাহ্ যখন তোমাকে মাল দান করেছেন, তখন এর চিহ্ন তোমার মধ্যে থাকা উচিত।
اخبرنا ابو كريب، محمد بن العلاء قال حدثنا ابو بكر بن عياش، قال حدثنا ابو اسحاق، عن ابي الاحوص، عن ابيه، قال كنت جالسا عند رسول الله صلى الله عليه وسلم فراني رث الثياب فقال " الك مال " . قلت نعم يا رسول الله من كل المال . قال " فاذا اتاك الله مالا فلير اثره عليك
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Adornment
- Hadith Index
- #5223
- Book Index
- 184
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
