হাদিসসমূহ
#5210
সুনানে নাসাই - Adornment
মুহাম্মাদ ইবন মানসূর (রহঃ) ... আবূ বুরদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) বলেছেনঃ আমাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলার নিকট হিদায়াত এবং সঠিকভাবে কার্য নির্বাহের তওফীক কামনা কর। আর তিনি আমাকে নিষেধ করেছেন এই-এই আঙ্গুলে আংটি পরতে। এরপর তিনি ইঙ্গিত করলেন, তর্জনী ও মধ্যমা আঙ্গুলের দিকে।
اخبرنا محمد بن منصور، قال حدثنا سفيان، عن عاصم بن كليب، عن ابي بردة، قال قال علي قال لي رسول الله صلى الله عليه وسلم " يا علي سل الله الهدى والسداد " . ونهاني ان اجعل الخاتم في هذه وهذه . واشار يعني بالسبابة والوسطى
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Adornment
- Hadith Index
- #5210
- Book Index
- 171
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
