হাদিসসমূহ
#5208
সুনানে নাসাই - Adornment
আবু দাউদ সুলায়মান ইবন সায়ফ হাররানী (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি তৈরি করান এবং তাতে একটা নকশা করান। এরপর তিনি বললেনঃ আমি আংটি বানিয়ে তাতে নকশা করিয়েছি। তোমাদের কেউ যেন ঐরূপ নকশা না করায়। আনাস (রাঃ) বলেন, আমি যেন তাঁর হাতে তার শুভ্রতা এখনও দেখতে পাচ্ছি।
اخبرنا ابو داود، سليمان بن سيف الحراني قال حدثنا هارون بن اسماعيل، قال حدثنا علي بن المبارك، قال حدثنا عبد العزيز بن صهيب، عن انس بن مالك، قال اتخذ رسول الله صلى الله عليه وسلم خاتما ونقش عليه نقشا قال " انا قد اتخذنا خاتما ونقشنا فيه نقشا فلا ينقش احد على نقشه " . ثم قال انس فكاني انظر الى وبيصه في يده
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Adornment
- Hadith Index
- #5208
- Book Index
- 169
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
