হাদিসসমূহ
#5201
সুনানে নাসাই - Adornment
হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশাহর নিকট পত্র লিখতে মনস্থ করলেন, লোকেরা তাঁর নিকট বললেনঃ রোমের লোকেরা সিলমোহর ব্যতীত কোন পত্র পাঠ করে না। এরপর তিনি রূপার একটি আংটি বানিয়ে নেন। যেন আমি এখনও তাঁর হাতে তার শুভ্রতা দেখতে পাচ্ছি। তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' অঙ্কিত ছিল।
اخبرنا حميد بن مسعدة، عن بشر، - وهو ابن المفضل - قال حدثنا شعبة، عن قتادة، عن انس، قال اراد رسول الله صلى الله عليه وسلم ان يكتب الى الروم فقالوا انهم لا يقرءون كتابا الا مختوما . فاتخذ خاتما من فضة كاني انظر الى بياضه في يده ونقش فيه محمد رسول الله
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Adornment
- Hadith Index
- #5201
- Book Index
- 162
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
