হাদিসসমূহ
#5152
সুনানে নাসাই - Adornment
আহমাদ ইবন হারব (রহঃ) ... আবূ শায়খ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মু'আবিয়া (রাঃ) এর এক হজ্জের সময় আমরা তাঁর সাথে ছিলাম। তিনি একদল সাহাবীকে একত্র করলেন এবং তাদেরকে বললেনঃ আপনারা কি জানেন না যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা অতি সামান্য পরিমাণ ব্যতীত পরতে নিষেধ করেছেন? তাঁরা বললেনঃ হ্যাঁ।
اخبرنا احمد بن حرب، قال انبانا اسباط، عن مغيرة، عن مطر، عن ابي شيخ، قال بينما نحن مع معاوية في بعض حجاته اذ جمع رهطا من اصحاب محمد صلى الله عليه وسلم فقال لهم الستم تعلمون ان رسول الله صلى الله عليه وسلم نهى عن لبس الذهب الا مقطعا قالوا اللهم نعم . خالفه يحيى بن ابي كثير على اختلاف بين اصحابه عليه
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Adornment
- Hadith Index
- #5152
- Book Index
- 113
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
