হাদিসসমূহ
#4959
সুনানে নাসাই - Cutting off the Hand of the Thief
হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত। মুযায়না গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! পাহাড়ে চড়ে বেড়ায় এমন জন্তুর ব্যাপারে আপনি কী আদেশ করেন? তিনি বললেনঃ যদি কেউ এরূপ জন্তু চুরি করে, তবে সে যেন তা ফেরত দেয় এবং এরূপ অন্য একটি জন্তুও দিবে। আর তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু হাত কাটা যাবে না। ঐ ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! গাছে ঝুলান ফল সম্বন্ধে আপনি কী বলেন? তিনি বলেনঃ চোর ঐ ফল এবং আরও ঐ পরিমাণ ফল আদায় করবে এবং তাকে শাস্তি দেওয়া হবে, গাছে ঝুলন্ত কোন ফল চুরিতে হাত কাটা যাবে না। ফল খােলায় রাখার পর ঢালের সমমূল্য পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে। আর যদি ঐ পরিমাণের চাইতে কম হয়; তবে দ্বিগুণ জরিমানা দিবে, আর শাস্তিস্বরূপ বেত্রাঘাত করা হবে।
قال الحارث بن مسكين قراءة عليه وانا اسمع، عن ابن وهب، قال اخبرني عمرو بن الحارث، وهشام بن سعد، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده عبد الله بن عمرو، ان رجلا، من مزينة اتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف ترى في حريسة الجبل فقال " هي ومثلها والنكال وليس في شىء من الماشية قطع الا فيما اواه المراح فبلغ ثمن المجن ففيه قطع اليد وما لم يبلغ ثمن المجن ففيه غرامة مثليه وجلدات نكال " . قال يا رسول الله كيف ترى في الثمر المعلق قال " هو ومثله معه والنكال وليس في شىء من الثمر المعلق قطع الا فيما اواه الجرين فما اخذ من الجرين فبلغ ثمن المجن ففيه القطع وما لم يبلغ ثمن المجن ففيه غرامة مثليه وجلدات نكال
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Cutting off the Hand of the Thief
- Hadith Index
- #4959
- Book Index
- 89
Grades
- Abu Ghuddah-
- Al-AlbaniHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
