হাদিসসমূহ
#4957
সুনানে নাসাই - Cutting off the Hand of the Thief
কুতায়বা (রহঃ) ... আমর ইবন শুআয়ব (রহঃ) তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলো, কী পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে? তিনি বললেনঃ যে ফল গাছে ঝুলছে, ঐ ফল চুরি হলে হাত কাটা যাবে না। কিন্তু যখন তা খােলায় এনে রাখা হয়, আর সেখান হতে এ পরিমাণ ফল চুরি হয় যার মূল্য ঢালের মূল্যের সমান, তখন হাত কাটা যাবে। এভাবে যে জন্তু পাহাড়ের চারণভূমিতে চরে, তাতে হাত কাটা যাবে না। কিন্তু যখন তা খােয়াড়ে তোলা হয়, তখন চুরি করলে এবং তার মূল্য ঢালের মূল্যের সমপরিমাণ হলে হাত কাটা যাবে।
اخبرنا قتيبة، قال حدثنا ابو عوانة، عن عبيد الله بن الاخنس، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، قال سيل رسول الله صلى الله عليه وسلم في كم تقطع اليد قال " لا تقطع اليد في ثمر معلق فاذا ضمه الجرين قطعت في ثمن المجن ولا تقطع في حريسة الجبل فاذا اوى المراح قطعت في ثمن المجن
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Cutting off the Hand of the Thief
- Hadith Index
- #4957
- Book Index
- 87
Grades
- Abu GhuddahHasan
- Al-AlbaniHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
