হাদিসসমূহ
#4834
সুনানে নাসাই - Oaths (qasamah), Retaliation and Blood Money
আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... সালাবা ইবন যাহদাম ইয়ারবু'ঈ গোত্রের এক ব্যক্তির বর্ণনা করেন, তিনি বলেন, একদা সালাবা গোত্রের একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়। তখন তিনি ভাষণ দিচ্ছিলেন। এ অবস্থায় এক ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলাল্লাহ্! এরা বনূ সালাবা ইবন য়ারবু-এর লোক, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একজনকে হত্যা করেছে। একথা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কেউ কারোর অপরাধে অপরাধী হবে না।
اخبرنا احمد بن سليمان، قال حدثنا معاوية بن هشام، عن سفيان، عن اشعث بن ابي الشعثاء، عن الاسود بن هلال، عن ثعلبة بن زهدم، قال انتهى قوم من بني ثعلبة الى النبي صلى الله عليه وسلم وهو يخطب فقال رجل يا رسول الله هولاء بنو ثعلبة بن يربوع قتلوا فلانا رجلا من اصحاب النبي صلى الله عليه وسلم . فقال النبي صلى الله عليه وسلم " لا تجني نفس على اخرى
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Oaths (qasamah), Retaliation and Blood Money
- Hadith Index
- #4834
- Book Index
- 129
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
