হাদিসসমূহ
#4828
সুনানে নাসাই - Oaths (qasamah), Retaliation and Blood Money
আহমদ ইবন উসমান ইবন হাকীম (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) বলেন, দুই প্রতিবেশী নারীর মধ্যে ঝগড়া হয়। তখন তাদের একজন অপরজনকে প্রস্তরাঘাত করলে সে মারা যায় এবং তার গর্ভের বাচ্চাও পড়ে যায়, যার মাথায় চুল উঠেছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারিণীর আত্মীয়ের উপর দিয়াত সাব্যস্ত করেন। তখন তার চাচা বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! বাচ্চা পড়ে গেছে যার মাথায় চুল উঠেছে। হত্যাকারিণীর পিতা বললোঃ এই ব্যক্তি মিথ্যাবাদী, আল্লাহর শপথ ঐ বাচ্চা চিৎকার দেয়নি, খায়নি, পান করেনি এরূপ বাচ্চার হত্যা তো বাতিল সাব্যস্ত করা হয়। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জাহিলী যুগের গণকদের ন্যায় ছন্দোবদ্ধ কথা! নিশ্চয় বাচ্চার পরিবর্তে এক দাস বা দাসী দিতে হবে। ইবন আব্বাস (রাঃ) বলেনঃ তাদের একজনের নাম ছিল মুলায়কা আর অপরজনের নাম ছিল উম্মু গাতীফা।
اخبرنا احمد بن عثمان بن حكيم، قال حدثنا عمرو، عن اسباط، عن سماك، عن عكرمة، عن ابن عباس، قال كانت امراتان جارتان كان بينهما صخب فرمت احداهما الاخرى بحجر فاسقطت غلاما قد نبت شعره ميتا وماتت المراة فقضى على العاقلة الدية . فقال عمها انها قد اسقطت يا رسول الله غلاما قد نبت شعره . فقال ابو القاتلة انه كاذب انه والله ما استهل ولا شرب ولا اكل فمثله يطل . قال النبي صلى الله عليه وسلم " اسجع كسجع الجاهلية وكهانتها ان في الصبي غرة " . قال ابن عباس كانت احداهما مليكة والاخرى ام غطيف
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Oaths (qasamah), Retaliation and Blood Money
- Hadith Index
- #4828
- Book Index
- 123
Grades
- Abu GhuddahDaif Isnaad
- Al-AlbaniDaif Isnaad
- Zubair Ali ZaiDaif
