হাদিসসমূহ
#4789
সুনানে নাসাই - Oaths (qasamah), Retaliation and Blood Money
হিলাল ইবন আলা ইবন হিলাল (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন দাঙ্গা-হাঙ্গামায় অথবা পাথর, কোড়া অথবা লাঠি ছোড়াছুড়ির মাঝে পড়ে নিহত হয়, তার দিয়াত হবে ভুলে হত্যার দিয়াতের মত, আর যদি ইচ্ছাকৃত হত্যা হয়, তবে তাতে কিসাস ওয়াজিব হবে। আর যদি কেউ এর মধ্যে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে তার উপর আল্লাহর, ফেরেশতাদের এবং সকল লোকের লানত। তার ফরয বা নফল কিছুই কবুল হবে না।
اخبرنا هلال بن العلاء بن هلال، قال حدثنا سعيد بن سليمان، قال انبانا سليمان بن كثير، قال حدثنا عمرو بن دينار، عن طاوس، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " من قتل في عميا او رميا تكون بينهم بحجر او سوط او بعصا فعقله عقل خطا ومن قتل عمدا فقود يده فمن حال بينه وبينه فعليه لعنة الله والملايكة والناس اجمعين لا يقبل منه صرف ولا عدل
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Oaths (qasamah), Retaliation and Blood Money
- Hadith Index
- #4789
- Book Index
- 84
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
