হাদিসসমূহ
#4692
সুনানে নাসাই - Financial Transactions
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। এক আনসারী ব্যক্তির মৃতদেহ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনা হলো যেন তিনি তার জানাযা পড়ান। তখন তিনি বললেনঃ এর উপর তো কর্জ রয়েছে। আবু কাতাদা বললেনঃ আমি এর যামিন হলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সম্পূর্ণ কর্জের? আবু কাতাদা বললেনঃ সম্পূর্ণ কর্জের।
اخبرنا محمد بن عبد الاعلى، قال حدثنا خالد، قال حدثنا شعبة، عن عثمان بن عبد الله بن موهب، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، ان رجلا، من الانصار اتي به النبي صلى الله عليه وسلم ليصلي عليه فقال " ان على صاحبكم دينا " . فقال ابو قتادة انا اتكفل به . قال " بالوفاء " . قال بالوفاء
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Financial Transactions
- Hadith Index
- #4692
- Book Index
- 244
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
