হাদিসসমূহ
#4628
সুনানে নাসাই - Financial Transactions
আমর ইবন আলী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুইখানা কিতরী চাদর ছিল, যখন তিনি তা গায়ে দিয়ে বসতেন এবং ঘামতেন, তখন ঐ চাদর তাঁর জন্য ভারি বােধ হতো। এ সময় শামদেশ হতে এক ইয়াহূদীর কাপড় আসলে আমি তাঁকে বললামঃ যদি আপনি তার নিকট কাউকে পাঠিয়ে দুইখানা চাদর এই শর্তে আনিয়ে নিতেন যে, যখন আপনার আর্থিক স্বচ্ছলতা আসবে, তখন তার মূল্য আদায় করে দিবেন। তিনি একজন লোককে সে ইয়াহূদীর নিকট পাঠালে সে বললোঃ আমি মুহাম্মদ এর মতলব বুঝতে পেরেছি। তিনি আমার মাল অথবা আমার চাদর দুইখানা আত্মসাৎ করতে চান। একথা শুনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে মিথ্যা বলেছে এবং সে ভালরূপেই অবগত আছে যে, আমি আল্লাহ তা'আলাকে অধিক ভয় করে থাকি। আর আমি সকলের চেয়ে অধিক আমানত আদায় করে থাকি।
اخبرنا عمرو بن علي، قال حدثنا يزيد بن زريع، قال حدثنا عمارة بن ابي حفصة، قال انبانا عكرمة، عن عايشة، قالت كان على رسول الله صلى الله عليه وسلم بردين قطريين وكان اذا جلس فعرق فيهما ثقلا عليه وقدم لفلان اليهودي بز من الشام فقلت لو ارسلت اليه فاشتريت منه ثوبين الى الميسرة . فارسل اليه فقال قد علمت ما يريد محمد انما يريد ان يذهب بمالي او يذهب بهما . فقال رسول الله صلى الله عليه وسلم " كذب قد علم اني من اتقاهم لله واداهم للامانة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Financial Transactions
- Hadith Index
- #4628
- Book Index
- 180
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
