হাদিসসমূহ
#4619
সুনানে নাসাই - Financial Transactions
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইরবায ইবন সারিয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি জওয়ান উট খরিদ করলাম এবং আমি তা নেয়ার জন্য তাঁর নিকট উপস্থিত হলাম। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ আমি তোমাকে উত্তম জাতের উট দান করবো। এরপর তিনি আমাকে উত্তম উট দান করলেন। আর এক বেদুঈন উট নেয়ার জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে, তিনি বললেনঃ তাকে ঐ বয়সের একটি উট দিয়ে দাও। তাঁরা তাকে বড় একটি উট দিলে তখন বেদুঈন লোকটি বললোঃ ইয়া রাসূলাল্লাহ! এই উট তোমরা আমার উট হতে উত্তম ! তিনি বললেনঃ তোমাদের মধ্যে সেই ব্যাক্তি শ্রেষ্ঠ, যে পরিশোধে শ্রেষ্ঠ?
اخبرنا اسحاق بن ابراهيم، قال انبانا عبد الرحمن بن مهدي، قال حدثنا معاوية بن صالح، قال سمعت سعيد بن هاني، يقول سمعت عرباض بن سارية، يقول بعت من رسول الله صلى الله عليه وسلم بكرا فاتيته اتقاضاه فقال " اجل لا اقضيكها الا نجيبة " . فقضاني فاحسن قضايي وجاءه اعرابي يتقاضاه سنه فقال رسول الله صلى الله عليه وسلم " اعطوه سنا " . فاعطوه يوميذ جملا فقال هذا خير من سني . فقال " خيركم خيركم قضاء
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Financial Transactions
- Hadith Index
- #4619
- Book Index
- 171
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
