হাদিসসমূহ
#4592
সুনানে নাসাই - Financial Transactions
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... সুওয়ায়দ ইবন কায়স (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং মাখরামা আবাদী হিজর নামক স্থান হতে কাপড় নিয়ে আসলাম, এ সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন। তখন আমরা মিনাতে ছিলাম, আর সেখানে এক ব্যক্তি পারিশ্রমিক নিয়ে পরিমাপের কাজ করতো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে কয়েকটি পায়জামা কিনলেন। তারপর পরিমাপক লোকটিকে বললেনঃ দিরহামগুলো মেপে দাও এবং পাল্লা কিছু ঝুঁকিয়ে মাপ।
اخبرنا يعقوب بن ابراهيم، قال حدثنا عبد الرحمن، عن سفيان، عن سماك، عن سويد بن قيس، قال جلبت انا ومخرفة العبدي، بزا من هجر فاتانا رسول الله صلى الله عليه وسلم ونحن بمنى ووزان يزن بالاجر فاشترى منا سراويل فقال للوزان " زن وارجح
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Financial Transactions
- Hadith Index
- #4592
- Book Index
- 144
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
