হাদিসসমূহ
#4589
সুনানে নাসাই - Financial Transactions
মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন আম্মার (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! একটু দাঁড়ান, আমি কিছু জিজ্ঞাসা করবো। আমি বাকী নামক স্থানে দীনারের বিনিময়ে উট বিক্রয় করে থাকি এবং পরে দিরহাম গ্রহণ করি। তিনি বললেনঃ যদি তুমি সেই দিনের মূল্য অনুযায়ী নিয়ে থাক, তবে কোন ক্ষতি নেই, আর যতক্ষণ না তোমরা এমনভাবে পৃথক হও যে, তোমাদের কারোর নিকট কারো কিছু বাকি রয়ে গেছে।
اخبرنا محمد بن عبد الله بن عمار، قال حدثنا المعافى، عن حماد بن سلمة، عن سماك بن حرب، عن سعيد بن جبير، عن ابن عمر، قال اتيت النبي صلى الله عليه وسلم فقلت رويدك اسالك اني ابيع الابل بالبقيع بالدنانير واخذ الدراهم . قال " لا باس ان تاخذ بسعر يومها ما لم تفترقا وبينكما شىء
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Financial Transactions
- Hadith Index
- #4589
- Book Index
- 141
Grades
- Abu GhuddahDaif
- Al-AlbaniDaif
- Zubair Ali ZaiHasan
