হাদিসসমূহ
#4563
সুনানে নাসাই - Financial Transactions
কাতাদা (রহঃ) ... বদরী সাহাবী উবাদা ইবন সামিত (রাঃ) থেকে বর্ণিত। যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই মর্মে বায়আত করেছিলেন যে, তিনি আল্লাহর ব্যাপারে কোন নিন্দুকের নিন্দার ভয় করবেন না। তিনি ভাষণ দিতে দাঁড়িয়ে বললেনঃ হে লোক সকল! তোমরা ক্রয়-বিক্রয়ের এমন কতক পদ্ধতি উদ্ভাবন করেছ, আমি জানি এগুলো কোন্ ধরনের? জেনে রাখ, সোনার বিনিময়ে সোনা সমান সমান হতে হবে, তা পিণ্ড আকারে হোক বা মুদ্রারূপে। আর রূপার বিনিময়ে রূপা তা পিণ্ড আকারে হোক বা মুদ্রারূপে, সমপরিমাণ হতে হবে। সোনার বিনিময়ে রূপা যদি নগদ নগদ হয়, তবে রূপা বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু বাকিতে বৈধ হবে না। আর জেনে রাখ! গমের বিনিময়ে গম এবং যবের বিনিময়ে যব সমপরিমাণ হতে হবে। কিন্তু যবের বিনিময়ে গম বিক্রয় করলে যব অধিক হলেও তাতে কোন ক্ষতি নেই। কিন্তু হাতে হাতে লেনদেন হতে হবে, বাকিতে বিক্রয় করা চলবে না। আর জেনে রাখ, খাোরমার বিনিময়ে খোরমা বিক্রয় হলে সমপরিমাণ হতে হবে, এমনকি তিনি লবণের কথাও এভাবে উল্লেখ করলেন। যদি কেউ বেশি দেয় বা নেয়, তবে সে সুদে জড়িত হল।
اخبرني محمد بن ادم، عن عبدة، عن ابن ابي عروبة، عن قتادة، عن مسلم بن يسار، عن ابي الاشعث الصنعاني، عن عبادة بن الصامت، - وكان بدريا وكان بايع النبي صلى الله عليه وسلم ان لا يخاف في الله لومة لايم - ان عبادة قام خطيبا فقال ايها الناس انكم قد احدثتم بيوعا لا ادري ما هي الا ان الذهب بالذهب وزنا بوزن تبرها وعينها وان الفضة بالفضة وزنا بوزن تبرها وعينها ولا باس ببيع الفضة بالذهب يدا بيد والفضة اكثرهما ولا تصلح النسيية الا ان البر بالبر والشعير بالشعير مديا بمدى ولا باس ببيع الشعير بالحنطة يدا بيد والشعير اكثرهما ولا يصلح نسيية الا وان التمر بالتمر مديا بمدى حتى ذكر الملح مدا بمد فمن زاد او استزاد فقد اربى
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Financial Transactions
- Hadith Index
- #4563
- Book Index
- 115
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
