হাদিসসমূহ
#4533
সুনানে নাসাই - Financial Transactions
যিয়াদ ইবন আইয়ুব (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুযাবানা ধরনের ক্রয়-বিক্রয় হতে। তা এইরূপঃ গাছের মাথার খেজুর অনুমান করে নির্দিষ্ট পরিমাণ এই কথার উপর বিক্রয় করা যে, ফল পাড়ার পর বেশি হলে তা আমার প্রাপ্য, আর কম হলে তা আমার প্রদেয়।
اخبرني زياد بن ايوب، قال حدثنا ابن علية، قال حدثنا ايوب، عن نافع، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم نهى عن المزابنة والمزابنة ان يباع ما في رءوس النخل بتمر بكيل مسمى ان زاد لي وان نقص فعلى
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Financial Transactions
- Hadith Index
- #4533
- Book Index
- 85
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih Hadith
- Zubair Ali ZaiSahih Bukhari
