হাদিসসমূহ
#4521
সুনানে নাসাই - Financial Transactions
ইউনুস ইবন আবদুল আলা ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফলের উপযুক্ততা প্রকাশ পাওয়ার পূর্বে তোমরা তা ক্রয়-বিক্রয় করবে না এবং শুষ্ক খেজুরের পরিবর্তে গাছের ফল বিক্রি করবে না। সালিম ইবন আবদুল্লাহ তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ..., পূর্বের অনুরূপ।
اخبرني يونس بن عبد الاعلى، والحارث بن مسكين، قراءة عليه وانا اسمع، عن ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، قال حدثني سعيد، وابو سلمة ان ابا هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تبيعوا الثمر حتى يبدو صلاحه ولا تبتاعوا الثمر بالتمر " . قال ابن شهاب حدثني سالم بن عبد الله عن ابيه ان رسول الله صلى الله عليه وسلم نهى عن مثله سواء
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Financial Transactions
- Hadith Index
- #4521
- Book Index
- 73
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
