হাদিসসমূহ
#4415
সুনানে নাসাই - ad-Dahaya (Sacrifices)
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিংওয়ালা সাদা-কালো রঙের ভেড়া কুরবানী করলেন। তিনি 'বিসমিল্লাহ' ও 'আল্লাহু আকবর' বলে যবেহ করেন। আমি দেখেছি তিনি তা নিজ হাতে যবেহ করছেন তার ঘাড়ের উপর তাঁর পা মুবারক স্থাপন করে। আমি বললামঃ আপনি কি এটা তাঁর থেকে শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ।
اخبرنا اسماعيل بن مسعود، قال حدثنا خالد، عن شعبة، اخبرني قتادة، قال سمعت انسا، قال ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين املحين اقرنين يكبر ويسمي ولقد رايته يذبحهما بيده واضعا على صفاحهما قدمه . قلت انت سمعته منه قال نعم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- ad-Dahaya (Sacrifices)
- Hadith Index
- #4415
- Book Index
- 55
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
