হাদিসসমূহ
#4413
সুনানে নাসাই - ad-Dahaya (Sacrifices)
মুহাম্মদ ইবন রাফি (রহঃ) ... শাদ্দাদ ইবনে আউস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দুটি কথা বলতে শুনেছিঃ আল্লাহ্ তা'আলা প্রত্যেক বস্তুর উপরই সদয় আচরণের নির্দেশ দিয়েছেন। সুতরাং যখন তোমরা কাউকে হত্যা করবে, তখন উত্তম পন্থায় হত্যা করবে, আর যখন যবেহ করবে, তখন উত্তম পন্থায় যবেহ করবে। তোমাদের প্রত্যেকেই ছুরিতে ধার দিয়ে নিবে এবং যবেহকৃত পশুকে ঠাণ্ডা হতে দেবে।
اخبرنا محمد بن رافع، قال حدثنا عبد الرزاق، قال انبانا معمر، عن ايوب، عن ابي قلابة، عن ابي الاشعث، عن شداد بن اوس، قال سمعت من النبي، صلى الله عليه وسلم اثنتين فقال " ان الله عز وجل كتب الاحسان على كل شىء فاذا قتلتم فاحسنوا القتلة واذا ذبحتم فاحسنوا الذبح وليحد احدكم شفرته ثم ليرح ذبيحته
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- ad-Dahaya (Sacrifices)
- Hadith Index
- #4413
- Book Index
- 53
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
