হাদিসসমূহ
#4412
সুনানে নাসাই - ad-Dahaya (Sacrifices)
হাসান ইবন হুরায়স আবু ‘আম্মার (রহঃ) ... শাদ্দাদ ইবন আউস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ্ তা'আলা সকল বস্তুর উপর সদয় আচরণের নির্দেশ দিয়েছেন। অতএব যখন তোমরা হত্যা করবে, তখন উত্তম পন্থায় হত্যা করবে, আর যখন যবেহ করবে, তখনও উত্তম পন্থায় যবেহ করবে। আর তোমাদের প্রত্যেকেরই ছুরিতে ধার দিয়ে নেওয়া উচিত এবং যবেহকৃত জন্তুকে ঠাণ্ডা হতে দেওয়া উচিত।
اخبرنا الحسين بن حريث ابو عمار، قال انبانا جرير، عن منصور، عن خالد الحذاء، عن ابي قلابة، عن ابي الاشعث الصنعاني، عن شداد بن اوس، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان الله كتب الاحسان على كل شىء فاذا قتلتم فاحسنوا القتلة واذا ذبحتم فاحسنوا الذبح وليحد احدكم شفرته وليرح ذبيحته
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- ad-Dahaya (Sacrifices)
- Hadith Index
- #4412
- Book Index
- 52
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
