হাদিসসমূহ
#4341
সুনানে নাসাই - Hunting and Slaughtering
আমর ইবন উসমান (রহঃ) ... আবূ সালাবা খুশানী (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খায়বরের যুদ্ধের জন্য বের হলো। তখন তারা ছিল ক্ষুধার্ত, তারা সেখানে কিছু পালিত গাধা পেয়ে গেল এবং তা যবেহ করলো। এ সংবাদ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছলে তিনি আবদুর রহমান ইবন আউফকে ঘোষণার আদেশ দিলেন। তিনি লোকের মধ্যে ঘোষণা দিলেন যে, পালিত গাধার গোশত এমন কারও জন্য হালাল নয়, যে সাক্ষ্য দেয় যে, আমি আল্লাহর রাসূল।
اخبرنا عمرو بن عثمان، انبانا بقية، عن بحير، عن خالد بن معدان، عن جبير بن نفير، عن ابي ثعلبة الخشني، انه حدثهم انهم، غزوا مع رسول الله صلى الله عليه وسلم الى خيبر والناس جياع فوجدوا فيها حمرا من حمر الانس فذبح الناس منها فحدث بذلك النبي صلى الله عليه وسلم فامر عبد الرحمن بن عوف فاذن في الناس " الا ان لحوم الحمر الانس لا تحل لمن يشهد اني رسول الله
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Hunting and Slaughtering
- Hadith Index
- #4341
- Book Index
- 79
Grades
- Abu GhuddahSahih Lighairihi
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
