হাদিসসমূহ
#4270
সুনানে নাসাই - Hunting and Slaughtering
আহমদ ইবন আবদুল্লাহ ইবন হাকাম (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) বলেন, নাহরায়নে আমাদের একজন পড়শী ছিলেন যিনি অন্য গোত্র থেকে আমাদের গোত্রে এসে নিবাস গ্রহণ করেছিলেন এবং ইবাদতের জন্য নির্জনতা অবলম্বন করেছিলেন। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেন, আমি আমার কুকুরকে শিকারের জন্য ছেড়ে দেই; পরে ঐ কুকুরের সাথে অন্য কুকুর দেখতে পাই, আমি বুঝতে পারি না কোন্ কুকুর শিকার করেছে? তিনি বললেনঃ তা খাবে না। কেননা তুমি তোমরা তোমার কুকুরের উপর বিসমিল্লাহ্ পড়েছ, অন্যের কুকুরের উপর বিসমিল্লাহ পড়নি।
اخبرنا احمد بن عبد الله بن الحكم، قال حدثنا محمد، - وهو ابن جعفر - قال حدثنا شعبة، عن سعيد بن مسروق، قال حدثنا الشعبي، عن عدي بن حاتم، - وكان لنا جارا ودخيلا وربيطا بالنهرين - انه سال النبي صلى الله عليه وسلم قال ارسل كلبي فاجد مع كلبي كلبا قد اخذ لا ادري ايهما اخذ قال " لا تاكل فانما سميت على كلبك ولم تسم على غيره
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Hunting and Slaughtering
- Hadith Index
- #4270
- Book Index
- 8
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
