হাদিসসমূহ
#4265
সুনানে নাসাই - Hunting and Slaughtering
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেন, আমি শিকারী কুকুর ছাড়ি এবং সেই কুকুর প্রাণী ধরে আনে, তা খাওয়া যাবে কি? তিনি বললেনঃ যখন তুমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দেবে, আর ছাড়ার সময় বিসমিল্লাহ পড়ে ছাড়বে এবং সে শিকার ধরে আনবে, তুমি তা খেতে পারবে। আমি বললামঃ যদি সে তাকে মেরে ফেলে? তিনি বললেনঃ মেরে ফেললেও। আমি আবার জিজ্ঞাসা করলামঃ আমি অনেক সময় লৌহবিহীন তীর বা লাঠি নিক্ষেপ করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তীরের ধারাল অংশ লাগে, তবে তা খেতে পারবে। আর যদি আড়াআড়িভাবে লেগে থাকে, তবে তা খাবে না।
اخبرنا اسماعيل بن مسعود، قال حدثنا ابو عبد الصمد عبد العزيز بن عبد الصمد، قال حدثنا منصور، عن ابراهيم، عن همام بن الحارث، عن عدي بن حاتم، انه سال رسول الله صلى الله عليه وسلم فقال ارسل الكلب المعلم فياخذ . فقال " اذا ارسلت الكلب المعلم وذكرت اسم الله عليه فاخذ فكل " . قلت وان قتل قال " وان قتل " . قلت ارمي بالمعراض . قال " اذا اصاب بحده فكل واذا اصاب بعرضه فلا تاكل
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Hunting and Slaughtering
- Hadith Index
- #4265
- Book Index
- 3
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
