হাদিসসমূহ
#4264
সুনানে নাসাই - Hunting and Slaughtering
সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মি'রায বা ফলাবিহীন তীর দ্বারা শিকার সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ যদি ঐ শিকারের উপর তার ধারাল অংশ লাগে, তবে তা খাবে। আর যদি কাঠটি আড়াআড়িভাবে আঘাত লাগে, তবে তা ওয়াকীয। এরপর আমি তাঁকে কুকুরের শিকার সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ যখন তুমি তোমার কুকুর ছেড়ে দেবে, আর তা শিকার ধরে এনে নিজে না খাবে, তবে তুমি তা খেতে পার। কেননা তার ধরে আনাই তার যবেহ করা। আর যদি তোমার কুকুরের সাথে অন্য কুকুর থাকে এবং তোমার সন্দেহ হয় যে, হয়তো অন্য কুকুরও শিকার করতে পারে, তখন তা খাবে না। কেননা তুমি তোমরা তোমার কুকুর ছাড়ার সময় বিসমিল্লাহ পড়েছ, অন্য কুকুর ছাড়ার সময় তা পড়নি।
اخبرنا سويد بن نصر، قال حدثنا عبد الله، عن زكريا، عن الشعبي، عن عدي بن حاتم، قال سالت رسول الله صلى الله عليه وسلم عن صيد المعراض فقال " ما اصبت بحده فكل وما اصبت بعرضه فهو وقيذ " . وسالته عن الكلب فقال " اذا ارسلت كلبك فاخذ ولم ياكل فكل فان اخذه ذكاته وان كان مع كلبك كلب اخر فخشيت ان يكون اخذ معه فقتل فلا تاكل فانك انما سميت على كلبك ولم تسم على غيره
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Hunting and Slaughtering
- Hadith Index
- #4264
- Book Index
- 2
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
