হাদিসসমূহ
#4083
সুনানে নাসাই - Fighting [The Prohibition of Bloodshed]
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন হাকাম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! যদি কোন ব্যক্তি বলপূর্বক আমার মাল ছিনিয়ে নিতে আসে, তখন আমি কি করবো ? তিনি বললেনঃ তুমি তাকে আল্লাহর কসম দিবে। সে বললোঃ যদি সে তা না মানে? তিনি বললেনঃ তুমি তাকে আল্লাহর কসম দিবে। সে বললোঃ যদি সে না মানে? তিনি বললেন, তুমি তাকে আল্লাহর কসম দেবে। সে বললো, যদি সে তা না মানে? তিনি বললেনঃ তখন তুমি তার সাথে যুদ্ধ করবে। যদি তুমি নিহত হও, তবে তুমি জান্নাতে যাবে, আর যদি ঐ ব্যক্তি মারা যায়, তবে সে জাহান্নামে যাবে।
اخبرنا محمد بن عبد الله بن عبد الحكم، عن شعيب بن الليث، قال انبانا الليث، عن ابن الهاد، عن قهيد بن مطرف الغفاري، عن ابي هريرة، ان رجلا، جاء الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ارايت ان عدي على مالي قال " فانشد بالله " . قال فان ابوا على قال " فانشد بالله " . قال فان ابوا على قال " فانشد بالله " . قال فان ابوا على قال " فقاتل فان قتلت ففي الجنة وان قتلت ففي النار
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fighting [The Prohibition of Bloodshed]
- Hadith Index
- #4083
- Book Index
- 118
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
