হাদিসসমূহ
#4082
সুনানে নাসাই - Fighting [The Prohibition of Bloodshed]
কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! যদি কোন ব্যক্তি জোরপূর্বক আমার মাল ছিনিয়ে নিতে আসে, তখন আমি কি করবো? তিনি বললেনঃ তুমি তাকে আল্লাহর কসম দেবে। সে বললোঃ যদি সে তা না মানে? তিনি বললেনঃ আবারও আল্লাহর কসম দেবে। সে বললো, যদি তাও না মানে? তিনি বললেন, আবারও আল্লাহর কসম দেবে। সে বললো, যদি তারপরও না মানে? তিনি বললেনঃ তা হলে তুমি তার সাথে যুদ্ধ করবে। যদি তুমি নিহত হও, তবে তুমি জান্নাতে যাবে, আর যদি সে মারা যায়, তবে সে জাহান্নামে যাবে।
اخبرنا قتيبة، قال حدثنا الليث، عن ابن الهاد، عن عمرو بن قهيد الغفاري، عن ابي هريرة، قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ارايت ان عدي على مالي قال " فانشد بالله " . قال فان ابوا على . قال " فانشد بالله " . قال فان ابوا على . قال " فانشد بالله " . قال فان ابوا على قال " فقاتل فان قتلت ففي الجنة وان قتلت ففي النار
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fighting [The Prohibition of Bloodshed]
- Hadith Index
- #4082
- Book Index
- 117
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
