হাদিসসমূহ
#4058
সুনানে নাসাই - Fighting [The Prohibition of Bloodshed]
মুয়াম্মাল ইবন ইহাব (রহঃ) ... উসমান ইবন আফফান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তিনটি কারণ ব্যতীত কোন মুসলিমের রক্ত বৈধ হয় না : যদি সে বিবাহিত হওয়া সত্ত্বেও ব্যভিচারে লিপ্ত হয়, বা যদি কোন লোককে হত্যা করে তবে তাকে হত্যা করা হবে, অথবা যদি ইসলাম গ্রহণের পর মুরতাদ হয়ে যায়, তখন তাকে হত্যা করা হবে।
اخبرنا مومل بن اهاب، قال حدثنا عبد الرزاق، قال اخبرني ابن جريج، عن ابي النضر، عن بسر بن سعيد، عن عثمان بن عفان، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا يحل دم امري مسلم الا بثلاث ان يزني بعد ما احصن او يقتل انسانا فيقتل او يكفر بعد اسلامه فيقتل
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fighting [The Prohibition of Bloodshed]
- Hadith Index
- #4058
- Book Index
- 93
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
