হাদিসসমূহ
#4046
সুনানে নাসাই - Fighting [The Prohibition of Bloodshed]
যাকারিয়া ইবন ইয়াহইয়া (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) বলেন, (إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ) এই আয়াত মুশরিকদের সম্বন্ধে নাযিল হয়েছে। তাদের মধ্যে যে ধৃত হওয়ার পূর্বে তাওবা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এই আয়াত মুসলিমদের জন্য নয়। যদি কেউ হত্যা করে অথবা যমীনে বিশৃংখলা সৃষ্টি করে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ধৃত হওয়ার পূর্বে কাফিরদের সাথে গিয়ে মিলিত হয়, তা হলে সে যেই শাস্তির উপযুক্ত হয়ে গেছে তা থেকে পরবর্তী সময়ের তওবা তাকে রক্ষা করতে পারবে না।
اخبرنا زكريا بن يحيى، قال حدثنا اسحاق بن ابراهيم، قال انباني علي بن الحسين بن واقد، قال حدثني ابي قال، حدثنا يزيد النحوي، عن عكرمة، عن ابن عباس، في قوله تعالى { انما جزاء الذين يحاربون الله ورسوله } الاية قال نزلت هذه الاية في المشركين فمن تاب منهم قبل ان يقدر عليه لم يكن عليه سبيل وليست هذه الاية للرجل المسلم فمن قتل وافسد في الارض وحارب الله ورسوله ثم لحق بالكفار قبل ان يقدر عليه لم يمنعه ذلك ان يقام فيه الحد الذي اصاب
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fighting [The Prohibition of Bloodshed]
- Hadith Index
- #4046
- Book Index
- 81
Grades
- Abu GhuddahSahih Isnaad
- Al-AlbaniSahih Isnaad
- Zubair Ali ZaiIsnaad Hasan
