হাদিসসমূহ
#4002
সুনানে নাসাই - Fighting [The Prohibition of Bloodshed]
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুর রহমান ইবন আবূ লায়লা আমাকে আদেশ করলেন, ইবন আব্বাস (রাঃ)-কে এই দুই আয়াত সম্বন্ধে জিজ্ঞাসা করতে। প্রথম আয়াত (وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ) "কেউ ইচ্ছাকৃত কোন মু'মিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম।" আর দ্বিতীয় আয়াত (وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ) "যারা আল্লাহ্র সাথে অন্য কোন ইলাহকে ডাকে না এবং আল্লাহ্ যাদের হত্যা নিষেধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না ... তবে যারা তাওবা করে ...।" আমি তাকে জিজ্ঞেস করলাম। প্রথম আয়াত সম্পর্কে তিনি বললেন, এটাকে কোন আয়াত রহিত করেনি। আর দ্বিতীয় আয়াত সম্পর্কে বললেন, এটি মুশরিকদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে।
اخبرنا محمد بن المثنى، قال حدثنا محمد، قال حدثنا شعبة، عن منصور، عن سعيد بن جبير، قال امرني عبد الرحمن بن ابي ليلى ان اسال ابن عباس، عن هاتين الايتين، { ومن يقتل مومنا متعمدا فجزاوه جهنم } فسالته فقال لم ينسخها شىء . وعن هذه الاية { والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق } قال نزلت في اهل الشرك
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Fighting [The Prohibition of Bloodshed]
- Hadith Index
- #4002
- Book Index
- 37
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
