হাদিসসমূহ
#3704
সুনানে নাসাই - Gifts
আবদুল হামিদ ইব্ন মুহাম্মাদ (রহঃ) ... তাউস (রহঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দান করে তা পুনঃ গ্রহণ করা কোন ব্যক্তির জন্যই বৈধ নয়, পিতা ব্যতীত। তাউস (রহঃ) বলেন, আমি ছেলেদেরকে বলতে শুনতাম “হে বমি লেহনকারী!” কিন্তু আমার জানা ছিল না যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উপমা স্বরূপ বলেছেন। পরে আমরা জানতে পারি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দান করে পরে তা ফেরত নেয়। এরপর তিনি একটি কথা বললেন, যার অর্থ হলঃ (দান করে ফেরত গ্রহণকারী) ঐ কুকুরের মত, যে নিজ বমি আবার ভক্ষণ করে।
اخبرنا عبد الحميد بن محمد، قال حدثنا مخلد، قال حدثنا ابن جريج، عن الحسن بن مسلم، عن طاوس، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يحل لاحد يهب هبة ثم يعود فيها الا الوالد " . قال طاوس كنت اسمع الصبيان يقولون يا عايدا في قييه ولم اشعر ان رسول الله صلى الله عليه وسلم ضرب ذلك مثلا حتى بلغنا انه كان يقول " مثل الذي يهب الهبة ثم يعود فيها " . وذكر كلمة معناها " كمثل الكلب ياكل قييه
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Gifts
- Hadith Index
- #3704
- Book Index
- 17
Grades
- Abu GhuddahSahih Lighairihi
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
