হাদিসসমূহ
#3690
সুনানে নাসাই - Gifts
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... ইবন উমর ও ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তাঁরা হাদীসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উন্নীত (মারফূ') করেছেন, তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ কারো জন্য এটা বৈধ নয় যে, সে কাউকে দান করে তা ফেরত নেবে। কিন্তু পিতা যা সে তার সন্তানকে দান করে (তা নিতে পারে)। কাউকে কিছু দান করে তা ফেরত নেয়া ঐ কুকুরের মত, যে অত্যধিক খাওয়ার পর বমি করে, সে বমি আবার খায়।
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Gifts
- Hadith Index
- #3690
- Book Index
- 3
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih