হাদিসসমূহ
#3592
সুনানে নাসাই - Horses, Races and Shooting
আমর ইবন উসমান (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (এর উটনী) এক গ্রাম্য লোকের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এবং লোকটি অগ্রগামী (বিজয়ী) হয়। এতে সাহাবিগণ মনঃক্ষুন্ন হন এবং তাঁর নিকট এ বিষয়ে আলোচনা করা হলে তিনি বলেন, আল্লাহ্ তা'আলার করণীয় এরূপ যে, কেউ নিজেকে উঁচুতে তুললে আল্লাহ্ তাকে নীচু করে দেন।
اخبرني عمرو بن عثمان بن سعيد بن كثير، قال حدثنا بقية بن الوليد، قال حدثنى شعبة، قال حدثني حميد الطويل، عن انس بن مالك، قال سابق رسول الله صلى الله عليه وسلم اعرابي فسبقه فكان اصحاب رسول الله صلى الله عليه وسلم وجدوا في انفسهم من ذلك فقيل له في ذلك فقال " حق على الله ان لا يرفع شىء نفسه في الدنيا الا وضعه الله
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Horses, Races and Shooting
- Hadith Index
- #3592
- Book Index
- 32
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
