হাদিসসমূহ
#3529
সুনানে নাসাই - Divorce
কুতায়বা (রহঃ) ... ফারি'আ বিনত মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, আমার স্বামী আজমী গোলামাদেরকে চাকর রাখতেন তার কাজের জন্য। তারা তাকে হত্যা করলে তিনি এই সংবাদ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌছিয়ে বললেন, আমার স্বামীর কোন ঘরও নেই এবং তিনি খোরপোষের কোন ব্যবস্থাও করে যাননি। আমি আমার পরিবারস্থ লোকের নিকট গিয়ে আমার ইয়াতিম সন্তানদের রক্ষণাবেক্ষণ করতে পারি? তিনি তাকে বললেনঃ তুমি এরূপ করতে পার। এরপর তিনি বললেনঃ কী বলেছিলে? তখন সে যা বলেছিল, তা আবার বললো। তিনি বললেনঃ ইদ্দত ঐ স্থানেই পালন কর, যেখানে তুমি তোমার স্বামীর মৃত্যু সংবাদ শুনেছ।
اخبرنا قتيبة، قال حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن يزيد بن محمد، عن سعد بن اسحاق، عن عمته، زينب بنت كعب عن الفريعة بنت مالك، ان زوجها، تكارى علوجا ليعملوا له فقتلوه فذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم وقالت اني لست في مسكن له ولا يجري على منه رزق افانتقل الى اهلي ويتاماى واقوم عليهم قال " افعلي " . ثم قال " كيف قلت " . فاعادت عليه قولها قال " اعتدي حيث بلغك الخبر
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Divorce
- Hadith Index
- #3529
- Book Index
- 141
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
