হাদিসসমূহ
#3251
সুনানে নাসাই - Marriage
সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন যায়নবের ইদ্দত শেষ হলো তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়দকে বললেনঃ তার নিকট আমার বিবাহের প্রস্তাব উত্থাপন কর। যায়ীদ (রাঃ) বলেন, আমি গিয়ে বললাম, হে যায়নব! সুসংবাদ গ্রহণ কর, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা উল্লেখ করে আমাকে তোমার নিকট প্রেরণ করেছেন। তিনি বললেনঃ আমি আমার রবের আদেশ না নিয়ে কিছুই করব না। এই বলে তিনি তার নামাযের স্থানে দাঁড়িয়ে গেলেন। ইতিমধ্যে কুরআনের আয়াত অবতীর্ণ হলো এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। অর্থাৎ তার আদেশ ব্যতীত তার নিকট গমন করলেন। (কারণ আল্লাহ্ তা'আলা নিজেই যায়নব (রাঃ)-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বিবাহ দিলেন)।
اخبرنا سويد بن نصر، قال انبانا عبد الله، قال حدثنا سليمان بن المغيرة، عن ثابت، عن انس، قال لما انقضت عدة زينب قال رسول الله صلى الله عليه وسلم لزيد " اذكرها على " . قال زيد فانطلقت فقلت يا زينب ابشري ارسلني اليك رسول الله صلى الله عليه وسلم يذكرك . فقالت ما انا بصانعة شييا حتى استامر ربي فقامت الى مسجدها ونزل القران وجاء رسول الله صلى الله عليه وسلم فدخل بغير امر
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Marriage
- Hadith Index
- #3251
- Book Index
- 56
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
