হাদিসসমূহ
#3244
সুনানে নাসাই - Marriage
হাজিব ইবন সুলায়মান (রহঃ) ... হারিছ ইবন আবদুর রহমান ও মুহাম্মদ ইবন আবদুর রহমান ইবন সাওবান (রহঃ) হতে বর্ণিত যে, তারা উভয়ে ফাতিমা বিনতে কায়সকে তার ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেনঃ আমার স্বামী আমাকে তিন তালাক দেয়। সে আমাকে কিছু খোৱাক দিত। আমি বললামঃ আল্লাহর কসম যদি খোরাক ও থাকার বাসস্থান আমার প্রাপ্য হয়ে থাকে, তবে আমি তা চাইব। আমি ইহা গ্রহণ করব না। উকিল বললোঃ তোমার জন্য কোন খোরাক ও থাকার ঘর নেই। তখন আমি বাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হয়ে ইহা জানালাম। তিনি বললেনঃ তোমার জন্য খোরাক ও বাসস্থান নেই, তুমি অমুক স্ত্রীলোকের কাছে থেকে ইদ্দত পালন কর। সে বললোঃ তার নিকট তার সাথীরা আসা-যাওয়া করে। এরপর তিনি বললেনঃ তাহলে তুমি উম্মে মাকতুমের নিকট থেকে ইদ্দত পূৰ্ণ কর। কেননা সে একজন অন্ধ ব্যক্তি। যখন তুমি ইদ্দত পূর্ণ করবে, তখন আমাকে সংবাদ দেবে। ফাতিমা (রাঃ) বলেন, আমি হালাল হয়ে তাকে সংবাদ দিলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কে কে তোমার বিবাহের পয়গাম দিয়েছে? আমি বললামঃ মুআবিয়া এবং অন্য একজন কুরায়শী ব্যক্তি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মুআবিয়া তো কুরায়শী যুবকদের মধ্যে একজন যুবক, তার কোন সম্পদ নেই। আর অন্য ব্যক্তি একজন মন্দ লোক, তার মধ্যে কোন মঙ্গল নেই; বরং তুমি উসামাকে বিবাহ কর। ফাতিমা (রাঃ) বলেনঃ আমি তা পছন্দ করলাম না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তিনবার বললেন। এরপর আমি তাকে বিবাহ করলাম।
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Marriage
- Hadith Index
- #3244
- Book Index
- 49
Grades
- Abu GhuddahSahih Isnaad
- Al-AlbaniSahih Isnaad
- Zubair Ali ZaiSahih Muslim