হাদিসসমূহ
#3200
সুনানে নাসাই - Marriage
মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইয়াযীদ মুকরী (রহঃ) ... সাহল ইবন সা'দ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উপস্থিত সাহাবীগণের মধ্যে ছিলাম। এ সময় একজন মহিলা বলে উঠলোঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আমাকে আপনার জন্য দান করলাম, এখন এই ব্যাপারে আপনার মতামত ব্যক্ত করুন। এক ব্যক্তি দাঁড়িয়ে বললোঃ একে আমার বিবাহে দান করুন। তিনি বললেনঃ যাও, একটি লোহার আংটি হলেও তা দ্বারা একে গ্রহণ কর। সে ব্যক্তি গেল কিন্তু কিছুই পেল না, একটি লোহার আংটিও না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার কি কুরআনের কোন সূরা থেকে কিছু মুখস্থ আছে? সে ব্যক্তি বললোঃ হ্যাঁ। বর্ণনাকারী বলেন, তখন কুরআনের সূরা থেকে যে অংশ তার মুখস্থ ছিল, এর সম্মানার্থে তাঁর কাছে বিবাহ দিলেন।
اخبرنا محمد بن عبد الله بن يزيد المقري، قال حدثنا سفيان، قال حدثنا ابو حازم، عن سهل بن سعد، قال انا في القوم، اذ قالت امراة اني قد وهبت نفسي لك يا رسول الله فرا في رايك . فقام رجل فقال زوجنيها . فقال " اذهب فاطلب ولو خاتما من حديد " . فذهب فلم يجد شييا ولا خاتما من حديد فقال رسول الله صلى الله عليه وسلم " امعك من سور القران شىء " . قال نعم . قال فزوجه بما معه من سور القران
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Marriage
- Hadith Index
- #3200
- Book Index
- 5
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
