হাদিসসমূহ
#3084
সুনানে নাসাই - The Pilgrimage (Hajj)
আমর ইবন আলী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন কেউ জামরায় কংকর নিক্ষেপ করে, তখন তার জন্য স্ত্রী ব্যতীত সকল কিছুই হালাল হয়ে যায়। কেউ জিজ্ঞাসা করলো, সুগন্ধিও? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কস্তুরীর সুগন্ধি লাগাতে দেখেছি। আর সুগন্ধি লাগানই যে আহকামে হজ্জের শেষ ক্রিয়া, এতে কোন সন্দেহ নেই।
اخبرنا عمرو بن علي، قال حدثنا يحيى، قال حدثنا سفيان، عن سلمة بن كهيل، عن الحسن العرني، عن ابن عباس، قال اذا رمى الجمرة فقد حل له كل شىء الا النساء . قيل والطيب قال اما انا فقد رايت رسول الله صلى الله عليه وسلم يتضمخ بالمسك افطيب هو
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Pilgrimage (Hajj)
- Hadith Index
- #3084
- Book Index
- 467
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiDaif
