হাদিসসমূহ
#3079
সুনানে নাসাই - The Pilgrimage (Hajj)
হারূন ইবন ইসহাক হামদানী আল কূফী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) তার ভাই ফযল ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে একই বাহনে সওয়ার ছিলাম, তিনি তালবিয়া পাঠ করতে থাকেন- জামরায়ে আকাবায় কংকর নিক্ষেপ পর্যন্ত। তিনি সাতটি কংকর নিক্ষেপ করেন এবং প্রতিবার কংকর নিক্ষেপের সময় তিনি তাকবীর বলেন।
اخبرنا هارون بن اسحاق الهمداني الكوفي، قال حدثنا حفص، عن جعفر بن محمد، عن ابيه، عن علي بن الحسين، عن ابن عباس، عن اخيه الفضل بن عباس، قال كنت ردف النبي صلى الله عليه وسلم فلم يزل يلبي حتى رمى جمرة العقبة فرماها بسبع حصيات يكبر مع كل حصاة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Pilgrimage (Hajj)
- Hadith Index
- #3079
- Book Index
- 462
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
